পাকিস্তানে সেনা অভিযানে নিহত ২৮
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠনের ২৮ জন সক্রিয় সদস্যকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তাদের দাবি- নিহত ব্যক্তিরা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ১৩ নভেম্বর থেকে বেলুচ প্রদেশের কোলপুর, কর্দগাপ ও নুশকি-তে একাধিক নিরাপত্তা অভিযান পরিচালনা করছে সশস্ত্র উইং।
গতকাল শনিবার গভীর রাতে কোলপুরে অভিযানে চালিয়ে ফিতনা আল হিন্দুস্তানের ৮ সদস্যকে হত্যা হয়। জব্দ করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ।
বেলুচিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত অভিযান চলবে বলে জানায় সেনাবাহিনী।
News Editor : Abul Hasnat Milton








