টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নাশকতা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজার এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত পরে জানানো হবে।
News Editor : Mehedi Shaheen








