Monday 16 November, 2026

লালপুরে ছাত্রলীগের সাবেক নেতা মিজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 17:29, 15 November 2026

লালপুরে ছাত্রলীগের সাবেক নেতা মিজু গ্রেপ্তার

লালপুরে ছাত্রলীগের সাবেক নেতা মিজু গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা মো. আরিফুল ইসলাম মিজুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বিরোপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার বিরোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. আলতাফ হোসেন ও মিরা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আরিফুল ইসলাম মিজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম মিজুকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

News Editor : Abdullah Al Noman