যুবদল নেতা নয়নকে ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে হুমকি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখক ভট্টাচার্যের নিজের ভেরিভাইড আইডি থেকে তিনি নয়নকে উদ্দেশ্য করে পোস্ট দেন।
লেখক ভট্টাচার্য বলেন, ‘নয়ন মনে রাখিস, এক মাঘে শীত যায় না। ঢাকা শহরে একদিন তুই প্যান্ট নিয়েও পালাতে পারবি না। তবে যুবদল নেতা নয়নকে উদ্দেশ করে কেন এমন হুঁশিয়ারি দিয়েছেন, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত কিছু উল্লেখ করেননি লেখক ভট্টাচার্য।
News Editor : Sheikh Daiyan








