Friday 13 November, 2026

ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি শিপন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:06, 12 November 2026

ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি শিপন গ্রেপ্তার 

ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি শিপন গ্রেপ্তার 

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, গ্রেপ্তার মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও ছিলেন।

তবে কোন মামলায়, কোথা থেকে এবং কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি।