সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্যাপন
অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া কমিউনিটি সেন্টার, ৬৪৫–৬৭১ পেন্যান্ট হিলস রোড, বিক্রফট, নিউ সাউথ ওয়েলস-এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে মহালয়ার এই আয়োজন পরিণত হয় ধর্মীয় আবহ, বাঙালি সংস্কৃতি এবং প্রবাসী জীবনের এক আন্তরিক মিলনমেলায়।
Thursday, 8 October 2026, 19:32