Monday 26 October, 2026

ডেমোক্রেটদের প্রচারে নেমে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 10:47, 25 October 2026

ডেমোক্রেটদের প্রচারে নেমে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা

ডেমোক্রেটদের প্রচারে নেমে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারে নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও ও মিশিগানে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি প্রশাসনের অর্থনৈতিক নীতি, মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধ নিয়ে কড়া বক্তব্য দেন। খবর বিবিসির।

ওহাইওর ক্লিভল্যান্ডে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, ট্রাম্প প্রশাসনের নানা ‘বোকামি’ এবং গত দুই বছরের ‘নৈরাজ্য, দুর্নীতি ও অদক্ষতা’ থামানোর এটাই সেরা ও শেষ সুযোগ।

কোভিড মহামারির পরবর্তী সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মূল্যস্ফীতির কারণে ভোটারদের ডেমোক্রেটদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখলেও ওবামা বলেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র ট্রাম্প নিজেই দায়ী।’ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ট্রাম্পের আমলে প্রতিটি জিনিসের দাম আরও বেড়ে গেছে।’

ইরান যুদ্ধ নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর তেহরান একধরনের ‘ভেটো ক্ষমতা’ পেয়ে গেছে, যে প্রণালি আগে উন্মুক্ত ছিল।

অপরদিকে ওবামার এই সমালোচনার জবাব দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি অত্যন্ত কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং প্রয়োজনে যুদ্ধ শেষ করার বিষয়ে নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর দেশজুড়ে শুরু হয়েছে আগাম ভোটাধিকার প্রয়োগ।

সমাবেশে ট্রাম্পের হোয়াইট হাউস পুনর্সজ্জার প্রচেষ্টাকে উপহাস করে ওবামা বলেন, ‘হোয়াইট হাউসে এত সোনার ব্যবহার করা হয়েছে যে মনে হয় সাদ্দাম হোসেন কোনও ‘চিজ কেক ফ্যাক্টরি’ খুলেছেন।’

 

News Editor : Mehedi Shaheen