Sunday 15 November, 2026

খুলনায় নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা কচি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:03, 14 November 2026

খুলনায় নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা কচি গ্রেপ্তার

খুলনায় নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা কচি গ্রেপ্তার

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিঘলিয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ কচির বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়াজ কচির বিরুদ্ধে নাশকতাসহ দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

 

News Editor : Fokhrul Islam