ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়?
লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে সহজে ফ্যাটি লিভার এবং চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ বলা হয়ে থাকে। কিছু অভ্যাস এ রোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এ অবস্থায় লিভারের স্বাভাবিক বিপাকক্রিয়া ব্যাহত হতে শুরু করে এবং ধীরে ধীরে কোষে জ্বালা ও ক্ষতির সৃষ্টি হয়। ফলে এখান থেকেই প্রশ্ন ওঠে— ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে?