Monday 20 July, 2026

আমার চোখে আমেরিকা - এস.এম.আব্রাহাম লিংকন

আমার চোখে আমেরিকা - এস.এম.আব্রাহাম লিংকন

জীবনে প্রথম আমেরিকা ভ্রমনের সময় থেকেই শুনছি আমেরিকার ছোট্ট অঙ্গরাজ্য ‘দেলওয়ার’ হচ্ছে ফাস্ট স্টেট। ষ্টেট বুঝলেও ফাস্ট স্টেট নিয়ে আমার মধ্যে ধোয়াসা ছিল। ২০২৪ সালে ৪ জুলাই তৃতীয় বারের মতন আমেরিকায় এসে ঠাঁই নেই ভাগ্নে মিলন কুমার রায়ের নিউ ইয়র্কের বাসায়। সেদিন ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। মিলন বললো- মামা আজ সন্ধ্যায় আপনাকে নিয়ে যাব ফায়ার ওয়ার্কস দেখাতে। বেশ জাঁকজমক অনুষ্ঠান হয়। চলেন আপনার ভালোও লাগবে। এসবে আমার আলস্য নেই। দমকল বাহিনীর কর্মীদের মতন আমি তৈরিই থাকি। ডাক পাওয়া মাত্রই ছুটতেও পারি।  মিলন, দিপালী বউ’মা, তাদের দু’ছেলে গোপাল আর গৌরাঙ্গকে নিয়ে আলোর মিছিল দেখাতে ছুটে চলছে। আমাদের সাথে আর একটি বাঙালি পরিবার যুক্ত হয়েছে। পথে বিপুল সংখ্যায় মানুষের সমাবেশ। এমনিই নিউইয়র্ক বাঙালিদের নীলক্ষেত গাউছিয়া মার্কেটের মতন জ্যাম আর ভীরে আক্রান্ত থাকে। সেদিন আরও বেশি। সবাই ফায়ার ওয়ার্কস দেখতে বেড়িয়েছে।