Saturday 14 November, 2026

মিন্টোতে অনুষ্ঠিত হলো রিমাইন্স অস্ট্রেলিয়া ক্রিকেট কার্নিভাল ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:53, 13 November 2026

মিন্টোতে অনুষ্ঠিত হলো রিমাইন্স অস্ট্রেলিয়া ক্রিকেট কার্নিভাল ২০২৬

মিন্টোতে অনুষ্ঠিত হলো রিমাইন্স অস্ট্রেলিয়া ক্রিকেট কার্নিভাল ২০২৬

লাল-হলুদ ও সবুজের রঙে সাজানো মিন্টোর কায়েস পার্কে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রিমাইন্স অস্ট্রেলিয়া ক্রিকেট কার্নিভাল ২০২৬। দিনব্যাপী এই ক্রিকেট আয়োজনে অংশ নেন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেমিয়ান, তাঁদের পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা। সকাল থেকেই কায়েস পার্কে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ৯টার আগেই মাঠে জড়ো হতে শুরু করেন অংশগ্রহণকারীরা। কেউ এসেছেন কাছাকাছি এলাকা থেকে, আবার কেউ দীর্ঘ পথ পাড়ি দিয়ে। সুদূর তাসমানিয়া থেকে প্রায় এক হাজার মাইল পথ পাড়ি দিয়ে রিফাতের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

রেমিয়ানদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও দিনব্যাপী আয়োজনে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনটি পরিণত হয় পরিবার ও বন্ধুদের মিলনমেলায়। সকালের আপ্যায়নে ছিল ছোলার ডাল, সবজি ও রুটি। এই আয়োজনের ব্যবস্থা করেন রিমাইন্স অস্ট্রেলিয়ার সভাপতি ড. হোসাইন মোহাম্মদ। দুপুরে তাঁর রান্না করা তেহারি এবং বিকেলে আরজু ভাইয়ের পরিবেশিত চা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

মাঠের সাজসজ্জা, ব্যানার, ফেস্টুন ও দলের জার্সিতে ছিল বিশেষ আয়োজনের ছাপ। জার্সি ও ডিজাইনের দায়িত্বে ছিলেন রিমাইন আরিফ আনজুম অভি। বাংলাদেশ থেকে জার্সি প্রিন্ট করানোর ব্যবস্থাতেও তিনি সহযোগিতা করেন। খেলার স্কোর ও হিসাব সংরক্ষণে রিফাতের ডিজিটাল স্কোরকার্ড সেটাপ ব্যবহৃত হয়। দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি দল—Sydney Avengers, Royal Strikers ও Sydney Chasers। দলগুলোর স্পনসর হিসেবে যুক্ত ছিলেন Remians Australia-র সদস্যরাই। Sazzad Siddiki-র Genius Homes পৃষ্ঠপোষকতা করে Sydney Chasers-কে, Abu Bakkar Siddiki-র Flavour of India ছিল Sydney Avengers-এর সঙ্গে এবং সংগঠনের সাধারণ সম্পাদক Mohammad Sharier-এর Assure Ability পৃষ্ঠপোষকতা করে Royal Strikers-কে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে Royal Strikers চ্যাম্পিয়ন এবং Sydney Chasers রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। Assure Ability-র সৌজন্যে Player of the Match নির্বাচিত হন Ronok এবং Second Player of the Match হন Munaj। এছাড়া Rubayet-এর পাঁচ উইকেট শিকার ছিল দিনের উল্লেখযোগ্য পারফরম্যান্সগুলোর একটি। শেষ চার হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন Sadik Farhad। ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি ছিল জন্মদিন উদযাপনের আয়োজন। Mazharul Islam Moon ও Roudro Raha-র জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে দিনটির আনন্দে যোগ হয় নতুন মাত্রা।

প্রায় এক মাসের পরিকল্পনা ও প্রস্তুতির পর এই আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ২০১০ সালের SSC ব্যাচের Khondoker Raian Fazlay Alahi। তাঁর নেতৃত্বে পুরো আয়োজন সফল করতে কাজ করেন Remians Australia-র একটি দল। আয়োজন শেষে Remians Australia-র পক্ষ থেকে Khondoker Raian Fazlay Alahi এবং তাঁর পুরো দলকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী খেলোয়াড়, স্পনসর, স্বেচ্ছাসেবক, পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি।
প্রবাসে পারস্পরিক বন্ধন, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ আরও দৃঢ় করার প্রত্যাশা নিয়ে দিনব্যাপী এই ক্রিকেট উৎসবের সমাপ্তি ঘটে।

News Editor : Abdullah Al Noman