Thursday 12 November, 2026

ঢাবিতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে শিবিরের নেতা আটক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 14:18, 11 November 2026

ঢাবিতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে শিবিরের নেতা আটক!

ঢাবিতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে শিবিরের নেতা আটক!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সাথী জামিল মল্লিক হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬:৪০ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। আটক দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল মল্লিক (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে ধাওয়া করে আটক করেন।

আটক আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মাতার নাম জাহানারা খাতুন।
আটক জামিল রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। 

ছাত্রজীবনে সে ইসলামি ছাত্রশিবিরের সাথী হিসেবে জড়িত বলে জানা গিয়েছে। পাশাপাশি তার ফেইসবুক প্রোফাইল ঘুরে তিনি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হিসেবে প্রমাণ পাওয়া গিয়েছে। 

 

News Editor : Sheikh Daiyan