Friday 13 November, 2026

ওষুধ কিনতে বের হয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 22:04, 12 November 2026

ওষুধ কিনতে বের হয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ওষুধ কিনতে বের হয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাসা থেকে ওষুধ কিনতে বের হয়েছিলেন ছাত্রলীগের জামালপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ তূর্য। তবে ওষুধ কেনার আগেই গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার রাতে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকার বাসা থেকে বের হওয়ার পর শহরের গেটপাড় এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হন খালিদ মাহমুদ তূর্য। পরে গেটপাড় এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। এরপর নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

খালিদ মাহমুদ তূর্য ২০২২ সালে জামালপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ওই মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এমবিবিএস শেষ করার পর বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

 

News Editor : Shahrina Sharmin