নিত্যপণ্যের মূল্য লাগামছাড়া, এরই মাঝে বাড়ল সয়াবিন তেলের দাম
দেশের বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়েছে সরকার। এতদিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়েছে ২০৭ টাকা।
দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্ধারিত দাম কার্যকর হলে ভোক্তাদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে আগের তুলনায় ৩ টাকা বেশি গুনতে হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপের মধ্যে ভোজ্যতেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে নতুন দাম কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
News Editor : Mehedi Shaheen








