দামুড়হুদায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় যুবলীগ নেতা এখলাছুর রহমান জাকিরকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের ইউপি সদস্য মখলেস উদ্দিনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচা, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
News Editor : Fokhrul Islam







