Monday 14 September, 2026

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 15:53, 13 September 2026

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি নির্বাচিত

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি নির্বাচিত

সিডনির এশফিল্ড টাউন হলে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত করা হয়।

সভায় ২০২৪-২৬ মেয়াদের সাংগঠনিক ও অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু এবং অর্থবিষয়ক সম্পাদক মো. ফখরুদ্দীন আহমেদ।

বিদায়ী সভাপতি ড. সুলতান মাহমুদ সভাপতির বক্তব্য দেওয়ার পর ২০২৪-২৬ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার ডা. মেহেদি ফারহানের কাছে নতুন দ্বিবার্ষিক কমিটি নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয়।

সবার সমঝোতার ভিত্তিতে ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডা. মেহেদি ফারহান।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন অমিয়া মতিন এবং সহসভাপতি পিয়াসা বড়ুয়া। সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ, সহসাধারণ সম্পাদক ড. মনিরা হক এবং অর্থবিষয়ক সম্পাদক হিসেবে মো. ফখরুদ্দীন আহমেদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক ন্যান্সী ব্যারেল, প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. শাখাওয়াৎ নয়ন এবং প্রচারণা বিষয়ক সম্পাদক হয়েছেন পুরবী পারমিতা বোস।

কমিটির সাধারণ সদস্যরা হলেন—নেহাল নেয়ামুল বারী, ড. সুলতান মাহমুদ, বুলবুল আহমেদ সাজু, ইঞ্জি. আব্দুল মতিন, আল নোমান শামীম, আনিসুর রহমান ও লিলি গোমেজ।