Wednesday 29 July, 2026

এবার অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:40, 28 July 2026

এবার অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর

এবার অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো।

শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নতুন এই ধারাবাহিক নাটকের নাম Day 1s। এটি যুক্তরাজ্যের ফুটবল জগতকে ঘিরে নির্মিত একটি কল্পকাহিনি, যেখানে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের জীবন ও পেশাগত নানা দিক তুলে ধরা হবে। 

ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি হোমল্যান্ড এবং বিলিয়নস নামের টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

নাটকটির ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন। এটি নির্মাণ করছেন বিখ্যাত পরিচালক ম্যাথু ভন, যিনি কিংসম্যান চলচ্চিত্রের জন্য পরিচিত। রোনালদো ও ম্যাথু ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওসের এটি প্রথম টেলিভিশন সিরিজ।

এই সিরিজে রোনালদোর সঙ্গে আরো থাকছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।

এ ছাড়া ব্রিটিশ র‌্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বানাটও অভিনয় করবেন। এরই মধ্যে লন্ডনে নাটকটির শুটিং শুরু হয়েছে।
দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নাটকটির সম্প্রচার স্বত্ব কিনেনি। তবে বড় বড় স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ নিয়ে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর সঙ্গে ফুটবল ও বিনোদন জগতের একাধিক তারকা যুক্ত।

২০২৬ বিশ্বকাপ চলাকালীনই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, সেটিই তার শেষ বিশ্বকাপ। শোনা যাচ্ছে, পর্তুগালের জার্সিতে বিদায়ের দিনক্ষণও নাকি ঠিক করে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।