ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে আবারও সেই হতশ্রী ব্যাটিং, আবারও হার। ব্যাটিং ধসে আজ দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।
এতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল জিম্বাবুয়ে।
সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হতো বাংলাদেশ। জয়ের দারুণ সম্ভাবনাও তৈরি করেছিল। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসে নিজেদের হার নিশ্চিত করল বাংলাদেশের ব্যাটাররা।
হারারেতে ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মাঝে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।
বাংলাদেশ দলীয় ৩৮ রানে ২ উইকেট হারালে তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন তানজিদ-হৃদয়। তাতে সহজ জয়ই দেখছিল বাংলাদেশ। ৫৭ রানে ওপেনার তানজিদ আউট হওয়ার পরেও ম্যাচটা হাতেই ছিল।
কেননা ফিরতি উইকেটে নুরুল হাসান সোহানের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন হৃদয়। তবে দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলে হৃদয় বিদায় নিতেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ।
বিস্তারিত আসছে...








