এ যেন দিশেহারা বাংলাদেশ, ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে
এ যেন দিশেহারা বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে পারলেই ফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাওহীদ হৃদয়ের দলের। তবে সেই সমীকরণ মেলাতে পারেননি বাংলাদেশের বোলাররা।
২৭.১ ওভারে আফগানিস্তানের ব্যাটাররা ১২১ রান তুলতেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
শারজায় আগে ব্যাট করে মাত্র ১৬০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন চার উইকেট।
ফাইনালে যেতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে আশা জাগান। পরে সেদিকউল্লাহ আতালকেও ফেরান এই পেসার। ৪৮ বলে ৩৪ রান করা ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে কিছুটা স্বস্তি দেন মুস্তাফিজুর রহমান।
তবে বাংলাদেশের ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল দ্রুত আরও সাত উইকেট। দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই সুযোগ আর দেননি রহমত শাহ। ৬৬ বলে পঞ্চাশ পূর্ণ করা এই ব্যাটার দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২৭.১ ওভারে তার দলের রান ১২১ ছুঁতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিদায়।
News Editor : Sheikh Daiyan








