Friday 30 October, 2026

‘ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 09:35, 30 October 2026

‘ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী সালাহউদ্দিনের

‘ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী সালাহউদ্দিনের

ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দলটি রাজনীতিতে ফিরতে চাইলেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ, তাদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের কোনো বীজ ছিল না। তারা ছিল স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতিসংঘের হিসাব অনুযায়ী, যারা বাংলাদেশে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে, সরকারের হিসাব বলছে সংখ্যাটি ২ হাজারেরও বেশি।”

তার মতে, এ অবস্থায় দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলে জনগণ তা মেনে নেবে না। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “কে কখন দেশে আসতে চায়, তা নিয়ে আমরা বিচলিত নই। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। কেউ দেশে এলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্যের সন্তান হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।

 

News Editor : Mehedi Shaheen