Friday 30 October, 2026

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান বলে প্রচার, কিন্তু টোকিও বলছে ভিন্ন কথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 09:32, 30 October 2026

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান বলে প্রচার, কিন্তু টোকিও বলছে ভিন্ন কথা

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান বলে প্রচার, কিন্তু টোকিও বলছে ভিন্ন কথা

বাংলাদেশ থেকে জাপান সরকার বছরে ১ লাখ কর্মী নেবে বলে দেশের কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করেছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক এক্স পোস্টে জানিয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার বিষয়ে রাজি হয়েছে জাপান সরকার। তবে এ দাবির কোনও সত্যতা নেই।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনাতেও এ ধরনের কোনও বিষয় ছিল না।

এ বিষয়ে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

 

News Editor : Fokhrul Islam