Friday 30 October, 2026

‘অপারেশন সিঁদুর’ সিনেমায় কার্তিক আরিয়ান, চলছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 09:39, 30 October 2026

‘অপারেশন সিঁদুর’ সিনেমায় কার্তিক আরিয়ান, চলছে আলোচনা

‘অপারেশন সিঁদুর’ সিনেমায় কার্তিক আরিয়ান, চলছে আলোচনা

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে নতুন সিনেমা ‘অপারেশন সিঁদুর’ নির্মাণের আলোচনা শুরু হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কার্তিককে দেখা যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

চলতি বছরের শুরুতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক ভূষণ কুমার সিনেমাটির ঘোষণা দেন। বাস্তব সামরিক অভিযানকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া এ সিনেমায় কার্তিক অভিনয় করলে সামরিক প্রেক্ষাপটে এটি হবে তাঁর ক্যারিয়ারের আরেকটি কাজ।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারতের পরিচালিত সামরিক অভিযানের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘অপারেশন সিঁদুর’। তবে সিনেমাটিতে কার্তিকের চরিত্র এবং গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

‘অপারেশন সিঁদুর’-এর কাজ শুরুর আগে পরিচালক শিমিত আমিনের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমার শুটিং শেষ করার কথা রয়েছে কার্তিকের। ২০১৫ সালে ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতের পরিচালিত ‘অপারেশন রাহাত’ অভিযানের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এ ছাড়া কার্তিকের হাতে রয়েছে আরো কয়েকটি সিনেমা। তার ‘নাগজিলা’ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, পরিচালক অনুরাগ বসুর সঙ্গে তার পরবর্তী সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে আসতে পারে। ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত।

গোয়ালিয়র থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করার কথা স্মরণ করে কার্তিক জানান, একসময় এমন স্বপ্ন দেখে অনেকে হাসলেও তিনি নিজের লক্ষ্যে এগিয়ে গেছেন। জাতীয় পুরস্কার পাওয়াকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

 

News Editor : Shahrina Sharmin