Friday 30 October, 2026

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 09:14, 30 October 2026

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের দাপুটে জয়

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের দাপুটে জয়

সৌদি প্রফেশনাল লিগে আল-খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করেন পর্তুগিজ এ তারকা।

তাঁর নৈপুণ্যে আল-নাসর ৫-৩ গোলে জয় পেয়েছে।

এ হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫। এটি রোনালদোর ক্যারিয়ারের ৬৮তম হ্যাটট্রিক।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্টাসের সাবেক এ ফরোয়ার্ড পেশাদার ফুটবলে এমন এক উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করছেন, আধুনিক ফুটবলের অফিসিয়াল রেকর্ডে যা নজিরবিহীন।

এদিকে রোনালদোর এ নৈপুণ্যে আল-খুলুদকে হারিয়ে সৌদি প্রফেশনাল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আল-নাসর। ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে তারা।