Wednesday 28 October, 2026

যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:27, 27 October 2026

যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি সিটি পল্লীতে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ। 

নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে, বাসার অদূরে ওয়াসা গেইট এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলি তার বুকে বিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
 

 

News Editor : Mehedi Shaheen