Tuesday 27 October, 2026

দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত, প্রশাসনে দলীকরণ বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 17:35, 26 October 2026

দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত, প্রশাসনে দলীকরণ বাড়ছে!

দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত, প্রশাসনে দলীকরণ বাড়ছে!

গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে, বিরোধীদের দমনে সরকার প্রশাসনে দলীয়করণ করছে বলে গুঞ্জন উঠেছে।

তিনি বলেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তা করা যাবে না।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। এছাড়া গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। 

আইজিপি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনও ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। 

News Editor : Mehedi Shaheen