Monday 19 October, 2026

জুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:16, 17 October 2026

জুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসর

জুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসর

বিভিন্ন পদমর্যাদার ১৪৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাঁদের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি ৩১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।

এ ছাড়া ৫ আগস্টকেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে ‘অনুপস্থিত বা পলাতক’ থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও এর ওপরের পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে ২৮ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

২০২৪ সালের জুলাই সংঘাত সংক্রান্ত বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে দায়ের করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দণ্ডিত ৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।

এ ছাড়া জুলাইতে বিভিন্ন ঘটনার কারণে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। একই ঘটনায় আরও ৩০ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫ই আগস্টের পর পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরও ৭৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
 

News Editor : Mehedi Shaheen