Monday 19 October, 2026

দায়িত্ব নেওয়ার ৫ দিনর মাথায় বরখাস্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:22, 17 October 2026

দায়িত্ব নেওয়ার ৫ দিনর মাথায় বরখাস্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব

দায়িত্ব নেওয়ার ৫ দিনর মাথায় বরখাস্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব

দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টা।

এর আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, জাকারিয়াকে প্রেস সেক্রেটারির পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন তিনি। এর মাধ্যমেই তার সংক্ষিপ্ত মেয়াদের সমাপ্তির ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে জাকারিয়াকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি আপনার জায়গায় হলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, জর্জিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফিরে জাকারিয়ার সঙ্গে কথা বলবেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার তার ওপরই ছেড়ে দেবেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প নিজেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন।

ট্রাম্প আরও বলেন, জাকারিয়াকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘কেটি, আপনার কি সত্যিই এই পদের দরকার আছে? আমার তো মনে হয় না আপনার এটির প্রয়োজন রয়েছে।’

গত ১২ অক্টোবর সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন কেটি জাচারিয়া। পরের দিন মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। তিনি জানান, গত ৭ অক্টোবর তিনি প্রেস সেক্রেটারি পদের জন্য একটি ফোন পান এবং এক সপ্তাহ আগে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব পান।

 

News Editor : Mehedi Shaheen