Monday 19 October, 2026

দুই বছর কারাগারে বাবা, এবার ছাত্রলীগ করায় মেয়েকেও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:33, 17 October 2026

দুই বছর কারাগারে বাবা, এবার ছাত্রলীগ করায় মেয়েকেও গ্রেপ্তার

দুই বছর কারাগারে বাবা, এবার ছাত্রলীগ করায় মেয়েকেও গ্রেপ্তার

রংপুরে ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাবা আতাউর জামান বাবু দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে প্রমাকে গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী অপতৎপরতা চালানো এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনিমা জামান প্রমার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা ও গোপনে কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় প্রমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

এদিকে, প্রমার বাবা আতাউর জামান বাবু দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। 

 

News Editor : Mehedi Shaheen