Monday 12 October, 2026

টেস্টে একমাত্র হ্যাটট্রিক করে হাসান মাহমুদের ইতিহাস 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 13:39, 11 October 2026

টেস্টে একমাত্র হ্যাটট্রিক করে হাসান মাহমুদের ইতিহাস 

টেস্টে একমাত্র হ্যাটট্রিক করে হাসান মাহমুদের ইতিহাস 

একমাত্র টেস্টে দ্বিতীয় দিন ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। গতকাল ৪ উইকেটে ২১১ রানে দিন শেষ করেছিল। কিন্তু তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের পেস আক্রমণে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আফগানদের ইনিংস। শুরুতে ইকরাম আলিখিল আর রহমত শাহর ৮০ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন।

এবাদতের বলে ৩২ রানে বোল্ড হন আলিখিল। তার পরের ওভারে হ্যাটট্রিক করে আফগানদের ইনিংসে ধস নামান হাসান মাহমুদ। তাতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। 

সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হাসান। তার আগে হ্যটট্রিকের কীর্তি ছিল দুই স্পিনার অলোক কাপালি ও সোহাগ গাজীর। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন কাপালি। তার পর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন সোহাগ গাজী। 

৮৩ ওভারে তৃতীয় বলে শুরুতে হাসানের বলে বোল্ড হন ইসমত (১), পরের বলে গ্লাভসবন্দি হন কায়েস আহমেদ (০) , তার পর জিয়াউর রহমানকে লেগবিফোরের ফাঁদে ফেলেন হাসান। তাতে বড় লিডের সম্ভাবনা খুলেছে বাংলাদেশের সামনে। 

রহমত অবশ্য এখনও সেঞ্চুরির পথে রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ রানে অপরাজিত ছিলেন তিনি। আফগানদের প্রথম ইনিংসে স্কোর ৮ উইকেটে ২২১ রান। তারা এখনও ১২৫ রানে পিছিয়ে। 

 

News Editor :  Abul Hasnat Milton