Monday 09 November, 2026

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:28, 8 November 2026

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার রাত সাড়ে ৭টার দিকে সেখানে ককটেল বিস্ফোরিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।