Monday 02 November, 2026

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:21, 1 November 2026

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে মারধরের পর শাহবাগ থানায় হস্তান্তর করেছে হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। মারধরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জগন্নাথ হলে অর্ক সাহাকে আটক করে একদল শিক্ষার্থী। এ সময় তাকে মারধর করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে শাহবাগ থানায় নিয়ে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্ব দেন। বর্তমানে অর্ক সাহা শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।