Sunday 08 November, 2026

চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:39, 6 November 2026

চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক 

চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক 

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতাকর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। মোট কতজনকে আটক করা হয়েছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

 

News Editor : Sheikh Daiyan