ক্ষোভের আগুন জ্বলে দ্বিগুণ
দেশটা যারা জন্ম দিল
ভাবছো তাঁদের গাধা
মরলে তাদের হয়না কবর
দিচ্ছো তাতে বাধা
সাক্ষী দিলে শত্রু ভাবো
পাপটা নয় দোষের
পাপগুলো আজ পুণ্যি তোমার
কাজগুলো সব জোশের
গিলেছ জমিন ঘরও বাড়ি
সঙ্গে নারী শুদ্ধে
খুন করেছো লক্ষ অযুত
একাত্তরের যুদ্ধে
যে দেখেছে কীর্তি তোমার
দোষটা আজ তাদের
শরাব পান নয়কো দোষের
দোষটা হলো মদের।
যে করেছে যুদ্ধ সেদিন
করছো তারে ঘৃণা
ভাবছো তাঁকেই সর্বনাশা
তোমার বিপদ কিনা।
যতই তুমি দাওনা বাধা
যতই আঘাত হানো
দিনতো তোমার আজ ভেবেছ
কাল কি হবে জানো ?
রাত বড়জোর ঘন্টা তেরো
তারপরে কি করবে
ক্ষোভের আগুন জ্বলে দ্বিগুণ
সেই আগুনেী পুড়বে ॥








