Friday 06 November, 2026

শেখ হাসিনা ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা আনিস আলমগীরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:06, 5 November 2026

শেখ হাসিনা ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা আনিস আলমগীরের

শেখ হাসিনা ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা আনিস আলমগীরের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দ্বিমুখী অবস্থান এবং দক্ষতার অভাব নিয়ে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিকে ‘সার্কাস’ বলে আখ্যায়িত করেন।

ফেসবুক পোস্টে আনিস আলমগীর বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সরকারের অবস্থানের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

তিনি লেখেন, দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সেদেশের প্রশাসন কারাদণ্ড দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে কোনো ধরনের কার্যক্ষমতা বা সফলতা দেখাতে পারেনি। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজে থেকেই স্বদেশে ফিরে আসতে আগ্রহী এবং যাকে ভারত বন্দি না করে রাজকীয় অতিথি হিসেবে রেখেছে—তাকে পাসপোর্ট না দিয়ে অপরাধী বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

সরকারের এই ধরনের উদ্যোগের সমালোচনা করে সাংবাদিক আনিস আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বিএনপি বা অন্যান্য দল এলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা এবং আবাল্য সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়নি। দেশের কূটনৈতিক ক্ষেত্রে কোনো গুণগত পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি একে পররাষ্ট্রনীতির ‘সার্কাস’ হিসেবে উল্লেখ করেন।

 

News Editor : Mehedi Shaheen