Tuesday 13 October, 2026

করাচিতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 16:52, 12 October 2026

করাচিতে ১৪৪ ধারা জারি

করাচিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও মিছিলের কারণে যানজট তৈরি হচ্ছে। এতে নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের চলাচল, জরুরি সেবা এবং হাসপাতালে যাতায়াত ব্যাহত হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় করাচি বিভাগের বিভিন্ন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, মিছিল এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবার যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত এল। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রদেশটির মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদিকে গ্রেপ্তারের পর দেশটির রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।

 

News Editor : Fokhrul Islam