Tuesday 21 July, 2026

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

মুক্তমঞ্চ ডেস্ক

প্রকাশিত: 17:02, 19 July 2025

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

সিডনির কোগ্রা উপশহরের সেন্ট জর্জ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিপিএর সভাপতি দিলীপ দত্তের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক সদস্য-সদস্যার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জমজমাট এ আয়োজন সম্পন্ন হয়।

সভায় সাধারণ সম্পাদক দিবাকর সমাদ্দার এবং কোষাধ্যক্ষ সুকান্ত দেব তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর উপস্থিত সদস্যদের অংশগ্রহণে বিগত বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিপিএ-র দীর্ঘমেয়াদী লক্ষ্যপূরণে সম্ভাব্য কৌশলও এই আলোচনায় উঠে আসে।

নৈশভোজের পূর্বে অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় দায়িত্ব পালন করেন তুষার রায়, আশুতোষ কর্মকার ও রিঙ্কু দাস। সর্বসম্মতিক্রমে সুকুমার ভক্ত সভাপতি এবং জ্যোতি বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি – সুকুমার ভক্ত, সহসভাপতি – জন্মেজয় রায় ও অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক – জ্যোতি বিশ্বাস, যুগ্ম সম্পাদক – সুজন দে, কোষাধ্যক্ষ – সুকান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক – রাখী রায় (বাবলী), সাংগঠনিক সম্পাদক – পলাশ ভৌমিক, প্রকাশনা ও প্রচার সম্পাদক – সুভাষ সাহা, আপ্যায়ন সম্পাদক – অমিত দাস।

এছাড়া, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: দিলীপ দত্ত, দিবাকর সমাদ্দার, দেবী সাহা, সমীর রায়, মৌসুমী সাহা, কৃষ্ণ দে আকাশ, অশোক কুমার দাস, বিশ্বজিৎ সাহা ও প্রাণেশ দাস।

পাবলিক অফিসার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন চন্দন সাহা।