Sunday 29 November, 2026

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে বিএনপির হামলা, মব করে ৩৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 18:59, 28 November 2026

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে বিএনপির হামলা, মব করে ৩৫ নেতাকর্মী আটক

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে বিএনপির হামলা, মব করে ৩৫ নেতাকর্মী আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্দরনগরী চট্টগ্রামে ফের রাজপথে নেমে বড় ধরনের বাধার মুখে পড়েছে ছাত্রলীগ। শুক্রবার ২৭ নভেম্বর জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় শান্তিপূর্ণ মিছিল শুরু করতেই পুলিশ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা মিলে সশস্ত্র হামলা চালায়। এ সময় এলাকায় মব চালিয়ে অন্তত ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৩৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। স্লোগান দিয়ে মিছিল শুরুর পর আশপাশ থেকে বিএনপির সন্ত্রাসীদের মব হামলা শুরু হয়ে যায়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে লাঠি, জিআই পাইপ, কিরিচসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা পুলিশ সদস্যদের সামনেই এসব অস্ত্রের মহড়া দিচ্ছিলেন।

এক কর্মী জানান, মিছিলের গোপন খবর ফাঁস হয়ে যাওয়ায় ওই এলাকায় আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও বিএনপি, ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোতেই পুলিশের পাশাপাশি বিএনপির সন্ত্রাসীরা একযোগে তাদের ওপর হামলা করেন।

প্রাণ বাঁচাতে ও গ্রেপ্তার এড়াতে ছত্রভঙ্গ হয়ে যান সিনেমা প্যালেস সংলগ্ন আশপাশের সরু অলিগলি ও মার্কেটের ভেতরে ঢুকে পড়েন।

পরে সন্ত্রাসীরা বিভিন্ন দোকানে ও মার্কেটে ঢুকে ৩৫ নেতাকর্মীকে আটক করে তাদের মারধর করতে করতে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের জন্য যান চলাচল স্থবির হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম প্রস্তুতি ও কঠোর অবস্থান থাকায় তারা মিছিল জমাতে পারেননি।

আটকের সংখ্যার বিষয়ে উপকমিশনার জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়েছে।

 

News Editor :  Abul Hasnat Milton