Monday 23 November, 2026

দীর্ঘদিন পর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো বঙ্গবন্ধুর সমাধি, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 13:04, 22 November 2026

দীর্ঘদিন পর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো বঙ্গবন্ধুর সমাধি, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

দীর্ঘদিন পর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো বঙ্গবন্ধুর সমাধি, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

দীর্ঘ প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমে পুরো সমাধিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়, যার মধ্য দিয়ে নিজ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই স্পষ্ট জানান দিল গোপালগঞ্জবাসী।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সকাল ১০টার পর থেকে সমাধিসৌধ চত্বরে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম বাড়তে থাকে এবং একপর্যায়ে শতাধিক স্থানীয় মানুষ একত্রিত হয়ে প্রাঙ্গণটি ধোয়া-মোছার কাজে হাত লাগান।

পরিচ্ছন্নতা চলাকালে অংশগ্রহণকারীরা সমস্বরে দেশাত্মবোধক গান পরিবেশনের পাশাপাশি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং শেখ হাসিনার নামে নানা স্লোগান দেন। এ সময় উপস্থিত বাসিন্দারা জানান, কোনো দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনা থেকে নয়, বরং জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার তাগিদ থেকেই তারা নিজ উদ্যোগে সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করার এই কাজে শামিল হয়েছেন।
তাদের ভাষ্য, কর্মসূচিতে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে কাজটি করেছেন তারা। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিকে ঘিরে সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘদিন এই সমাধি প্রাঙ্গনে উপস্থিতি পর্যন্ত নিষিদ্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন, জানান তারা।

গত ১৫ই নভেম্বর রাতে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচি পালন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২১শে নভেম্বর এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেন স্থানীয় লোকজন।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ ছিল।

পরবর্তীতে গত ১৬ই নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এরই ধারাবাহিকতায় আজ সমাধিসৌধের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নতুন সাজে সাজানোর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

 

News Editor : Khandaker Enamul Haque