Friday 20 November, 2026

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 15:10, 19 November 2026

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পৃথক এ দুটি ঘটনায় আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গতকাল বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় দীপু মনির পরিত্যক্ত বাসভবনের একটি কক্ষে আগুন লাগে। একই রাতে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় আগুন লাগে সুজিত রায় নন্দীর বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নতুন বাজার এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

News Editor :  Abul Hasnat Milton