Friday 20 November, 2026

১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার দিচ্ছে টেলিটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:32, 19 November 2026

১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার দিচ্ছে টেলিটক

১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার দিচ্ছে টেলিটক

গ্রাহকদের জন্য সাপ্তাহিক বিশেষ ইন্টারনেট অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। প্রতি শুক্র ও শনিবার মাত্র ১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে গ্রাহকরা।

এ অফার যতবার খুশি ততবার নেওয়া যাবে।

টেলিটকের প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অফারটি শুধু শুক্রবার ও শনিবার ব্যবহারের জন্য প্রযোজ্য। ১ জিবি ইন্টারনেট প্যাকেজটি পেতে গ্রাহকদের মোবাইল থেকে *১১১*২০২৪# ডায়াল করতে হবে। এ ছাড়া ১৩৮ টাকা রিচার্জের মাধ্যমেও অফারটি নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

টেলিটক জানিয়েছে, অফারটি উপভোগ করতে নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকদের টেলিটকের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

 

News Editor : Sheikh Daiyan