Friday 20 November, 2026

কেন বিয়ে করেননি অভিনেত্রী ও সাবেক এই বিশ্বসুন্দরী সুস্মিতা সেন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:43, 19 November 2026

কেন বিয়ে করেননি অভিনেত্রী ও সাবেক এই বিশ্বসুন্দরী সুস্মিতা সেন 

কেন বিয়ে করেননি অভিনেত্রী ও সাবেক এই বিশ্বসুন্দরী সুস্মিতা সেন 

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই রয়েছে। বিশেষ করে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। একাধিক সম্পর্কে জড়ালেও এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি সাবেক এই বিশ্বসুন্দরী।

কেন বিয়ে করেননি, সে বিষয়ে ২০২২ সালে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন তিনি। তবে ২০২৬ সালে বিয়ে নিয়ে নতুন মন্তব্যও করেছেন অভিনেত্রী। আজ ১৯ নভেম্বর সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন।

১৯৭৫ সালের এই দিনে ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে অভিনেত্রীর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে পুরনো সেই আলোচনাও নতুন করে সামনে এসেছে।

যে কারণে বিয়ে করেননি

২০২২ সালে টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র ‘দ্য আইকনস’ অনুষ্ঠানে আলাপচারিতায় বিয়ে না করার কারণ জানান সুস্মিতা। অভিনেত্রী বলেন, ‘সৌভাগ্যক্রমে জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে।

কিন্তু তাদের কাছ থেকে হতাশ হতে হয়েছে। এটাই আমার বিয়ে না করার একমাত্র কারণ।

সাক্ষাৎকারে সুস্মিতা আরো জানান, তিনবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। তবে প্রতিবারই শেষ পর্যন্ত বিয়ে থেকে সরে আসেন। তার বিশ্বাস, ঈশ্বর তাকে এবং তার দুই মেয়েকে জটিল সম্পর্ক থেকে রক্ষা করেছেন।

বিয়ে নিয়ে নতুন কী বললেন সুস্মিতা

২০২২ সালের সাক্ষাৎকারের পর ২০২৬ সালের জানুয়ারিতে বিয়ে নিয়ে আবারও কথা বলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে জানান, তিনিও বিয়ে করতে চান। তবে সে জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জরুরি। শুধু বিয়ে করার জন্য বিয়ে করতে চান না তিনি।

এরপর ২০২৬ সালের আগস্টে আরেকটি ইনস্টাগ্রাম লাইভে এক ভক্ত জানতে চান, কবে বিয়ে করবেন সুস্মিতা। জবাবে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবেন আপনি আর আমিও।’ তার মন্তব্যে বিয়ের বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি।

মেয়েদের কখনো সম্পর্কের বাধা মনে করেননি

২০০০ সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা। এরপর ২০১০ সালে পরিবারে আসে তার দ্বিতীয় মেয়ে আলিসা। দুই মেয়েকে নিয়েই একক মা হিসেবে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। ২০২২ সালের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন, সন্তানরা কখনো তার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং তার জীবনে আসা মানুষদের দুই মেয়ে আন্তরিকভাবে গ্রহণ করেছে।

রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ

মডেল রোহমান শলের সঙ্গেও সম্পর্কে ছিলেন সুস্মিতা। ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর জানান অভিনেত্রী। সে সময় তিনি বলেছিলেন, বন্ধুত্ব দিয়ে তাদের সম্পর্কের শুরু হয়েছিল, বন্ধুত্ব দিয়েই তা থাকবে। প্রেমের সম্পর্ক শেষ হলেও ভালোবাসা রয়ে গেছে।

 

News Editor :  Muhammad Noman