এবার অভিনেতা তমাল মাহবুব আটক
অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, অভিনেতা তমাল মাহবুবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।
News Editor : Khandaker Enamul Haque








