Wednesday 14 October, 2026

‘তারেক রহমান সরকার চালাচ্ছেন না, বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 22:28, 13 October 2026

‘তারেক রহমান সরকার চালাচ্ছেন না, বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে’

‘তারেক রহমান সরকার চালাচ্ছেন না, বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে’

‘তারেক রহমান আর এই সরকার চালাচ্ছেন না, বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে’—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর এ মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে বাংলাদেশ চালাচ্ছে কে? ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কি কোনো বিশেষ শক্তির হাতে বন্দি হয়ে পড়েছে?

শেখ হাসিনার দেশত্যাগের পর দেশজুড়ে মব সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, খুন ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ ইংরেজিতে লেখেন, ‘Tarique Rahman is no longer running this government. The BNP government has been hijacked.’

কোন প্রেক্ষাপটে তিনি এ পোস্ট দিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে

 

News Editor : Sheikh Daiyan