Tuesday 20 October, 2026

পরকীয়ার অভিযোগে সংসার ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 22:56, 25 March 2026

পরকীয়ার অভিযোগে সংসার ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের

পরকীয়ার অভিযোগে সংসার ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের

ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তিনি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর টিকতে পারেনি।

জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না।

ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী, তবে আপাতত বিস্তারিত মন্তব্য করতে চাইলেন না। মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”

গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘ অনেক দিন ধরেই চলছে।

নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।
অনেকের ধারণা, নিজের কার্যকলাপ ঢাকতেই রানা এই পদক্ষেপ নিয়েছেন।

জানা গেছে, নুসরাত তুবা এবং রানা একই নির্মাণ সংস্থায় কাজ করছেন।