Tuesday 21 July, 2026

দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 02:03, 3 May 2026

দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। এক সময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন তিনি। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান বলে জানিয়েছেন সিদ্দিক নিজেই।

সিদ্দিক বলেন, ‘আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’

জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরো বলেন, ‘আসলে জেলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায়। ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করেছি। তখন ভাবছিলাম আমি শিল্পী মানুষ, সময়টাকে কাজে লাগাই। আল্লাহই আমাকে পরিবর্তন করিয়েছেন। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না। জেলে কোরআন ধরলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে।’

জেলের দেয়ালে লেখা একটি লাইন তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে উল্লেখ করে সিদ্দিক বলেন, ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ—এই লাইনটা আমাকে নাড়া দিয়েছে। তারা যেহেতু জেলে নিরাপদে রাখবে, আমি নিজেই আলোর পথ খুঁজে নিয়েছি। সেই সঙ্গে জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছি। নিজের ওপর একটি বই লিখেছি। জেল থেকে বের হলেও আমার সেই ট্রমা এখনো কাটেনি। শারীরিক ও মানসিকভাবে আগের রুলসের মধ্যে যাচ্ছে।

 

News Editor : Mehedi Shaheen