শুরুতে সবাই শারীরিক গঠন নিয়ে মশকরা করত: ধানুশ
দক্ষিণী সুপারস্টার ধানুশ এখন তার নতুন ছবি ‘কারা’র মুক্তি নিয়ে ব্যস্ত। সম্প্রতি এই ছবির এক প্রচার অনুষ্ঠানে তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কঠিন লড়াই ও বডি শেমিং নিয়ে মন খুলে কথা বলেছেন।
ধানুশ জানান, ক্যারিয়ারের শুরুতে তার শারীরিক গঠন নিয়ে অনেকেই মশকরা করতেন। কিন্তু ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পোল্লাধাবন’ ছবিটির মাধ্যমে সব বদলে যায়।
তিনি বলেন, ‘আগে মানুষ আমাকে খুব রোগা বলে ডাকত। কিন্তু ওই ছবিতে যখন সিক্স-প্যাক নিয়ে পর্দায় হাজির হলাম, তখন প্রথমবার মানুষ আমার শরীর দেখে হাততালি দেয়। এই ছবিটিই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।’
নিজের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি, তা বোঝাতে গিয়ে ধানুশ বলেন, আমরা যেমন ভাবি, তেমনই হয়ে উঠি।
২০০২-০৩ সালের দিকে যদি আমি বলতাম যে একদিন জাতীয় পুরস্কার পাব, লোকে হাসত। কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করতাম এবং সেই স্বপ্ন সত্যি হয়েছে।
উল্লেখ্য, বিগ্নেশ রাজা পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কারা’-তে ধানুশকে একজন ডাকাতের চরিত্রে দেখা যাবে। টানটান লড়াইয়ের দৃশ্যে ঠাসা এই ছবিটি আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
News Editor : Fokhrul Islam








