Tuesday 15 September, 2026

এবারও বিশ্বকাপ মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:06, 11 May 2026

এবারও বিশ্বকাপ মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

এবারও বিশ্বকাপ মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

২০২২ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফরম করেছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবারের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে। এবার ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। তিনটি দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।

এবার জানা গেল, কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মারাকেশ বংশোদ্ভূত কানাডিয়ান নোরা ফাতেহি।

১২ জুন খেলবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ এবং নোরা ফতেহি পারফরম করবেন। একই দিনে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

 

News Editor : Mehedi Shaheen