আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মেট্রোস্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত জর্দার কৌটায় রাখা ককটেলটির বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
News Editor : Fokhrul Islam








