Saturday 06 June, 2026

রেমিয়ানস অস্ট্রেলিয়া উদযাপন করল ঈদ পুনর্মিলন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 02:09, 5 April 2026

রেমিয়ানস অস্ট্রেলিয়া উদযাপন করল ঈদ পুনর্মিলন ২০২৬

রেমিয়ানস অস্ট্রেলিয়া উদযাপন করল ঈদ পুনর্মিলন ২০২৬

সিডনির East Hills Park-এ মিলনমেলার আয়োজন, প্রাক্তন ছাত্রদের আবেগ, স্মৃতি ও ভাইত্বে ভরপুর দিন। ঢাকার প্রখ্যাত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একমাত্র সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া-এর আয়োজনে শনিবার, ২৮ মার্চ, সিডনির East Hills Park-এ অনুষ্ঠিত হলো “Remians Australia Eid Reunion – 2026”।

সিডনির বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার এই দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় রেমিয়ান মিজান হাওলাদারের ছেলে এহসান এর কুরআন তিলাওয়াত দিয়ে। এরপর সাধারণ সম্পাদক ডঃ মোহাম্মদ শাহরিয়ার স্বাগত বক্তব্যে কলেজ জীবনের মূল্যবোধ, সম্পর্ক ও ভ্রাতৃত্বের শিক্ষা তুলে ধরেন, যা সকল উপস্থিত অতিথির হৃদয়ে প্রিয় স্মৃতির খোঁজ জাগিয়ে তোলে। এরপর সভাপতি ডঃ হোসেন মোহাম্মদ, উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পুরো দিনের জন্য আয়োজন করা হয়েছিল নানা বিনোদনমূলক কার্যক্রম ও প্রতিযোগিতা, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ছেলেদের তিন পায়ে দৌড়, রেমিয়ান ভাবিদের অংশগ্রহণে মোমবাতি দৌড়, অনুষ্ঠানে আনন্দ ও উত্তেজনা যোগ করে। ছোটদের জন্য বিশেষ আকর্ষণ ছিল সুপার মারিও এন্টারটেইনার, যার দুষ্টুমি ও খেলা বাচ্চাদের ব্যস্ত রাখে সারাদিন।

 

দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু ডেজার্ট ও চা, যা মিলনমেলাকে আরও রঙিন এবং আনন্দময় করে তোলে।

এই মিলনমেলা কেবল পারিবারিক আনন্দের উৎসবই ছিল না, বরং এটি পরিণত হয়েছিল কলেজ জীবনের আবেগ, স্মৃতি ও গল্পের চারণমেলা তে, যেখানে প্রাক্তন ছাত্ররা পুনরায় একত্র হয়ে তাদের বন্ধুত্ব ও ভাতৃত্বকে আরও দৃঢ় করেছে। রেমিয়ানস অস্ট্রেলিয়া ভবিষ্যতেও এমন আন্তরিক ও উৎসবমুখর আয়োজনের মাধ্যমে প্রবাসী রেমিয়ানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও গভীর করার প্রতিশ্রুতি রাখে।
 

 

News Editor :  Abul Hasnat Milton