Saturday 06 June, 2026

মহান ভাষা দিবসে সিডনির শহীদ মিনারে একুশে একাডেমি অস্ট্রেলিয়া পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 08:03, 26 February 2026

আপডেট: 08:05, 26 February 2026

মহান ভাষা দিবসে সিডনির শহীদ মিনারে একুশে একাডেমি অস্ট্রেলিয়া পুস্পস্তবক অর্পণ

মহান ভাষা দিবসে সিডনির শহীদ মিনারে একুশে একাডেমি অস্ট্রেলিয়া পুস্পস্তবক অর্পণ

গত ২১শে ফেব্রুয়ারী মহান ভাষা ও শহীদ দিবস। ১৯৫২ সালে এই দিনে পাকিস্তানী সরকার বাংলা ভাষার দাবীতে আন্দোলনে নামা ছাত্রদের উপর গুলি চালায়। নিহত হন অনেক ছাত্র, আহত হোন অনেকে। সারা বাংলায় প্রতিবাদে ফুসে উঠে জনতা। পাকিস্তানী সরকার পিছু হঠে বাধ্য হয়ে বাংলা ভাষাকে রাস্ট্রীয় ভাষার মর্যাদা দিতে।

গত ২১শে ফেব্রুয়ারী ২০২৬-এ, অস্ট্রেলিয়ার সিডনির শহীদ মিনারে (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মিনার) পুস্পস্তবক অর্পণ করে একুশে একাডেমির সভ্যরা। এসময় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতীয় বীরদের, যাদের সংগ্রাম আর আত্মত্যাগে আমরা আজো আমাদের ভাষায় কথা বলি, বেঁচে থাকি।

শ্রদ্ধা জানাতে শামিল হয়েছিলেন একুশে একাডেমির সভাপতি ডঃ সুলতান মাহমুদ, সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, অভিজিৎ বড়ুয়া, অমিয়া মতিন, ফখরুল ইসলাম, তাসলিম আহমেদ বাপ্পি, বেঞ্জামিন গোমেজ, নুসরাত স্মৃতি, ইশাক হাফিজ, লিলি গোমেজ, আব্দুল্লাহ আল মামুন, আল নোমান শামীম প্রমুখ।

পুস্পস্তবক অর্পণ করে শহীদ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত আব্রাহাম লিংকন, সর্বজনাব গামা আব্দুল কাদির।

এরপর, পুস্পস্তবক অর্পণ করে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব। তাদের পক্ষ্য থেকে পুস্পস্তবক অর্পণ করেন কাজী সুলতানা সিমি, পূরবী পারমিতা বোস ও মোস্তাফিজুর রহমান।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, নিপবন পল্লীর পক্ষ্য থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ, দিবাগত রাতে ১২.০১টায় বেশ কয়েকটি সংগঠনের পক্ষ্য থেকে পুস্পস্তবক অর্পন করা হয় যাদের মধ্যে জগন্নাথ হল অন্যতম।

 

News Editor : Sheikh Daiyan